রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমজাদ হোসেন বরিশাল
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভোলায় নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ(২৭ অক্টোবর)সোমবার দুপুর ১১টায় জেলা,উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি মো. ইয়ারুল আলম লিটন,যুবদলের সাধারন সম্পাদক মো:সেলিম, ভোলা সদর উপজেলা যুবদলের আহবায়ক জনাব আব্দুল লতিফ টিটু,সদস্য সচিব স্লোগান মাষ্টার জনাব বেল্লাল হোসেন,জনাব ইব্রাহিম, আল-আমীন সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ ও র‌্যালি শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে বলেন। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..