রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাগেরহাটে রিকসা চালক বাশার খু*ন

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার এলাকায় মোঃ বাশার (২২) নামের এক রিকসা চালক খুন হয়েছে। রবিবার (৯জুন) সকালে নাগের বাজার মন্দির রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বাশারের মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। রিকসা চালক বাশার শহরের নাগের বাজার এলাকার আঃ আজিজের ছেলে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত উদঘাটন হয়নি। নাগের বাজার ও পুরাতন রেল স্টেশন এলাকাবাসী জানায়,রবিবার সকালে মন্দিরের রোডে বাশারের রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। শনিবার দিবাগত গভীর রাতে রিকসা চালক বাশারের মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয় বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান,খবর পেয়ে আমরা রিকসা চালক বাশারের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তার মাথার পিছনের দিকে থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে পিছন থেকে বাশারের মাথায় আঘাত করা হযেছে।বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান থানার ওসি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..