রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নাটোর জেলা ছাত্রকল্যান সমিতি (চবি) শাখা বনলতার নতুন দায়িত্ব পেয়েছেন, অপু-মেহেদী।

নাফিউল ইকবাল,চবি প্রতিনিধি।
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

 নাটোর জেলা ছাত্রকল্যান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সংক্ষেপে বনলতা। ৬ মে বৃহস্পতিবার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ নির্ধারণ করা হয়।কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ অপু।সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান। স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বনলতার উপদেষ্টা মণ্ডলীর জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা ও শৃঙ্খলা বৃদ্ধির উদ্দেশ্যে বর্তমান ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করা হলো। সেই সাথে আগামি এক বছরের জন্য নিম্নোক্ত আংশিক কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হলো।

তিন সদস্যের উপদেষ্টা ও দুই সদস্যের পৃষ্ঠপোষকতায় কমিটিটি গঠিত হয়। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন -সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার এ আর রাজী,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম. জিয়াউল ইসলাম এবং ড. রওশন আরা আফরোজ। পৃষ্ঠপোষকতায় রয়েছেন বনলতার দুই প্রতিষ্ঠাতা সদস্য-জনাব আর এ রবি এবং মাহমুদুন নবী বাপ্পী।

সংগঠনটি শুরু থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজ জেলা নাটোরের অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ভর্তিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ কর্মের সঙ্গে জড়িত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..