রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

 

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে মোঃ সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম ব্যবসায়ী মোঃ সোহেল হাওলাদার ,বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ছেলে।কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এ ঘটনার সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার এতে গুরুতর হন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আম রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এতে ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..