রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।
বাগেহাটের রামপালের ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটে খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এতে রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে সাইদ মোড়ল নামে এক ভ্যানযাত্রী ঘটনাস্থলে নিহত হন। আর আহত মো. আজাদ (৩৫) ও মো. মনি (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক বাবু আক্তার সাংবাদিকদের জানান, শনিবার সকালে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের (যশোর-ট ১১-৩৮০৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হয়। ঘাতক চালক মো. সাফায়েত হোসেন (১৮) ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..