রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বাগেরহাটের ফকিরহাট নামক স্থান থেকে ৫ কেজি গাজা সহ নারী কারবারি আটক

মোঃ রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট জেলার ফকিরহাট নামক স্থান থেকে ৫ কেজি গাঁজাসহ মোড়লগঞ্জের এক নারী কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) তারিখে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয় ।এ বিষয়ে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান ,তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফকিরহাটের টাউন নোয়াপাড়া নামক স্থানে এক নারী গাজা নিয়ে অপেক্ষা করছে ।এমন সংবাদের আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ভোর ছয়টার দিকে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার বকুল নামের ওই নারীকে আটক করি ।তিনি আরো জানান আটককৃত ওই নারী দীর্ঘদিন যাবত ধরে এই কাজের সঙ্গে লিপ্ত এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানার মামলা দায়ের করার প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..