রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামপাল নৌকার প্রার্থী হাবিবুর নাহারের  পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন কুদরতি ইমরান 

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

রামপালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নৌকার প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে     লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক     কুদরতি ইমরান। শুক্রবার ( ২৯ শে ডিসেম্বর ) দিনব্যাপী রামপালের বিভিন্ন এলাকায়  শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার শরাবপুর ব্রীজ মোড়ে একটি পথ সভাও করেন। ওই সময় তার সাথে ছিলেন ছাত্রলীগের অসংখ্য  নেতা কর্মী  আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল ও মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরেন ,  সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন। দিনব্যাপী রামপালের রাজনগর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, বাশতলী ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন ও নৌকায় ভোট চান  এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মনি শংকর , কামরুল হাসান,বাহাদুর শেখ , মোল্লা আমিনুল,রিয়াদ শেখ , লিটন মল্লিক,মাহাবুব ,ইয়ামিন, এক দৈনিক আলোকিত সকালের বুরো প্রধান আবু বকর সিদ্দিক হেরা  প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..