রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

রামপালে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালন 

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) থেকে
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
 রামপালে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪ টায় ৪০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আইন শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার কুচকাওয়াজ প্রদর্শন, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযুদ্ধ ভিত্তিক বক্তৃতা, মুক্তি যোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা, শিশু সদনে উন্নত খাবার বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
কুচকাওয়াজ ও মুক্তি যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি সোমেন দাশসহ মুক্তি যোদ্ধা সংসদের সদস্য, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..