রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাজীপুরে চা বিক্রেতা আরিফ হত্যার রহস্য উদঘাটন ও গ্রেফতার ২

নুরে আলম গাজীপুর
  • আপলোডের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 গাজীপুরে চা-পান বিক্রেতা আরিফ নামের এক কিশোরকে হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) মধ্য রাতে গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। পরে থানা পুলিশ বুধবার(৪ অক্টোবর) কুমিল্লা জেলার লাকসাম থেকে হত্যাকারীদের গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের শিকার নিহত কিশোর মোঃ আরিফ(১৯) গাজীপুরের কাপাসিয়া থানার জামাদি গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। আরিফ গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় চা-পান দোকানী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি’র উপ পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।   তিনি আরো জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা-পান দোকানদার আরিফকে হত্যা করা হয়। হত্যাকারীরা আরিফের দোকানের ক্রেতা ছিলেন। চা-পান, সিগারেট বাবদ তিন’শ টাকা বাকি করেন হত্যাকারীরা। বাকী টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে মারপিট ও পরে সুইচ গিয়ার চাকু দিয়ে কুপিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ওই এলাকার কাউন্সিলের গলির পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষদের দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..