শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে সরিষাবাড়ীতে মানববন্ধন

মোঃ সুজল উদ্দিন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।

গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু,নির্বাহী সদস্য কামরুল ইসলাম,সদস্য লুৎফর রহমান,মোস্তাফিজুর রহমান সরিষাবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুজল উদ্দিন সংগ্রাম প্রতিদিন সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়ে সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় মানবজমিন বকশীগঞ্জ প্রতিনিধি, ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের ওপর নৃশংসভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রাব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে তিনটার দিকে মারা যান তিনি।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..