শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা কিশোরী, পিতৃপরিচয়ের দাবিতে মামলা 

মোহনগঞ্জ প্রতিনিধি,মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
 নেত্রকোণা জেলা মোহনগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরী (১৪) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। পরে আদালত মোহনগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার (১৩ মার্চ) সকালে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত যুবকের নাম ইফাত (২০)। তিনি বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের কাজল মিয়ার ছেলে।
আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, কাজের সূত্রে ইফাত মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করতেন। পাশাপাশি এলাকায় বসবাসের কারণে ওই কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে বারহাট্টার ডিজনি শিশুপার্কে ঘুরতে গিয়ে সেখানে একটি কক্ষে ওই কিশোরীকে ধর্ষণ করেন ইফাত। পরেও তাকে বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এতে ইফাতের পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দিলেও গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে কিশোরীর পরিবারের লোকজন রাজি হয়নি।
পরে গত ২ জানুয়ারি এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি আগামী ২৯ মার্চের মধ্যে রেকর্ডভুক্ত করতে মোহনগঞ্জ থানাকে নির্দেশ দেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘২৯ মার্চের মধ্যে রেকর্ডভুক্ত করার নির্দেশনা আছে। যথাসময়েই মামলা রেকর্ডভুক্ত করা হবে। তবে আমরা আসামিকে গ্রেপ্তারেরও চেষ্টা চালাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..