শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

লোহাগড়ায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপি সূবর্ণজয়ন্তী উৎসব শুরু

শরিফুজ্জামান, নড়াইল সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী সূবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই  সোসাইটির আয়োজনে বিদ্যালয় চত্বরে  শুক্রবার(৩মার্চ) সকালে উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।

         বিকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির সভাপতি শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ও আশিকুর রহমান তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা,সাবেক এমপি এ্যাডঃ মোল্যা মকবুল হোসেন, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নাটোর জেলার জেলার আবু তালেব,লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বিপ্লব, প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ। শনিবার বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..