শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় মসজিদভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ খাল খননে ; স্বস্তিতে এলাকাবাসী

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা, কেওড়াতলা, হেতালবুনিয়া ও মাঠাম গ্রামের পানি সরবরাহের অন্যতম মাধ্যম কামুক্ষিয়া খাল। উক্ত খালটি খননের অভাবে বহু বছর যাবৎ স্থানীয় গ্রামগুলোর পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিলো, পাশাপাশি ধান ও মাছ চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এ এলাকার মানুষগুলোর। এদিকে এবিষয়গুলো লক্ষ্য রেখে দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এ খালটি খননের পরিকল্পনা করে আসছিলেন অত্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কে এম আরিফুজ্জামান (তুহিন)। তাহারই পরিকল্পনার ফলস্বরুপ আজ তিনি উক্ত খালটি খননের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন। ২৭শে ফেব্রুয়ারি রোজ সোমবার বে’সরকারি (উন্নয়ন সহযোগী) সংস্থা উত্তোরণের মাধ্যমে উক্ত খালটি খননের শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। এসময় অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জাহিদ কাগজী, রফিকুল মোড়ল, সুধাংশু মন্ডল, পবিত্র মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, শেখর চন্দ্র মন্ডল ও হিরন্ময় মন্ডল সহ আরো অনেকে। গুরুত্বপূর্ণ এ খালটি খননের উদ্যোগ নেওয়াতে এলাকাবাসী চেয়ারম্যান তুহিন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..