শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

লোহাগড়ায় মধুমতী নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ,  উদ্ধার অভিযান চলছে 

শরিফুজ্জামান, নড়াইল সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে মুসা বিশ্বাস (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

মুসা বিশ্বাস উপজেলার ঘাঘা গ্রামের নবীর বিশ্বাসের ছেলে, এবং পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি ।

২৬শে জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ডুবিয়ে মাছ ধরতে গিয়ে ডুব দিয়ে আর ভেসে উঠে নাই ।

এ সময় তার সাথে থাকা নাদিম মোল্লার ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে তার সন্ধানে মধুমতি নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে লোহাগড়া ফায়ার সার্ভিস কে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি টিম খুলনা থেকে আসে। ওই নিখোঁজ মুসা বিশ্বাসের উদ্ধার টিম কমান্ডার হুমায়ূন কবিরের নেতৃত্বে দলটি সন্ধায় ১ ঘন্টা চেষ্টা করে উদ্ধারে সফলতা না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে।

শুক্রবার ২৭ জানুয়ারি সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।

নিখোঁজের পর মধুমতি নদীর পাড়ে শত শত মানুষ ও নিখোঁজের আত্নীয় স্বজনদের কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন,  উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..