বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

চট্টগ্রাম কর্ণফুলীতে ছুরিকাঘাতে যুবক খুন।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশ থেকে মোহাম্মদ কায়েস (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) সকালে সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কায়েস পটিয়ার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।পুলিশের ধারণা, ছুরিকাঘাত করে ওই যুবককে খুন করে রাস্তার পাশে ফেলে গেছে কেউ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সংগ্রাম প্রতিদিনকে বলেন, সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করে মরদেহটি পটিয়ার এক যুবকের। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখে ধারণা করা যাচ্ছে তাকে কেউ খুন করে রাস্তায় ফেলে গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..