শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার।

(বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ি চাবি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরও কয়েকজন আসামির নাম প্রকাশ করেছে। এছাড়াও তাদের প্রত্যাকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র

মোখলেছুর রহমান (৪০), বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলির পুত্র

আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর পুত্র নজরুল ইসলাম (৩৩) ও গোলাপগঞ্জ উপজেলার বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলির পুত্র মো. হারুন রশিদ (৩২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিন বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন র‍য়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..