বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

চকরিয়া’র খুটাখালীতে লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

মোঃসোহেল আরমান কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

চকরিয়া উপজেলার খুটাখালী বাজার এলাকায় স্বামীর লাথির আঘাতে পারভীন আক্তার (২২) নামের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ২টায় স্বামী সোহেল রানা (২৬)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। আগের দিন শুক্রবার রাতে খুটাখালী বাজারের ভাড়া বাসায় মারধরের এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বছর খানেক আগে খুটাখালী ইউনিয়নের দঃ মেধাকচ্ছপিয়া এলাকার মোখলেছুর রহমানের কন্যা পারভীন আক্তারের সাথে বিয়ে হয়- রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের পুত্র সোহেল রানার সাথে। পেশায় সে একজন ঝালমুড়ি বিক্রেতা। স্ত্রীর বাপের বাড়িতে থাকার পর এ নিঃসন্তান দম্পতি গত চার মাস ধরে খুটাখালী বাজার এলাকার ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উভয়ের মাঝে বিতর্ক হয়। একপর্যায়ে স্ত্রীর তলপেটে লাথি মেরে ছটকে যান স্বামী সোহেল। এসময় শোর চিৎকারে প্রতিবেশীরা রক্তক্ষরণ অবস্থায় স্ত্রী পারভীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্বামীর আঘাতে হাসপাতালে স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা স্বামী সোহেলকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ময়না তদন্ত শেষে স্ত্রী পারভীনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..