মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

জয়পুরহাট পাঁচবিবিতে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।

নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে তা শুনেছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..