শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

সিলেট গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রিমন আহমদ (বিশেষ প্রতিনিধি সিলেট )
  • আপলোডের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে, এবং ১ জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ৩জন হলেন লুৎফুর রহমান (৭২)। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য। তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজি (অটোরিকশা) ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপ এর মধ্যে ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ৩জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন আরেক যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..