শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

নেত্রকোণা সেবাই হোক প্রশাসনের মূলনীতি, প্রশাসন হোক জনতার ভাগ্যলিপি বলেছেন,ডিসি অঞ্জনা খান মজলিশ

ষ্টাফ রিপোর্টার,শেখ সেলিম রেজা:-
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সেবাই হোক আগামীর মূলনীতি আর প্রশাসন হোক জনতার ভাগ্যলিপি এই স্লোগান নিয়ে বর্তমান নেত্রকোণা জেলার প্রথম নারী সম্মানিত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছেন তিনি।

কারণ তিনি গত দু’মাস হলো যোগদানের পর থেকেই নেত্রকোণা জেলার ১০টি উপজেলার আগত দর্শনার্থীদের সেবার মান উন্নতি রাখার প্রত্যয়ে প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছেন তিনি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আগত সেবা-দানকারীদের কথা অতি মনোযোগী হয়ে শুনেন এবং আইনি মাধ্যমে সম্ভব হলে নিজেই বিষয়টি শেষ করেন আর না হলে যে দপ্তরের ঘটনা সেই দপ্তরে ফোন করে সমস্যার সমাধান করার জন্য তাগিদ দেন তিনি।

এই রকম একটা ভাল উদ্যোগকে সাধুবাদ জানান, নেত্রকোণা জেলার সুশীল সমাজ, রাজনীতিবিদ,গণমাধ্যম এবং সুধীসমাজ।
আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, এই প্রথম গণশুনানির কার্যক্রম হাতে নেওয়ায় তাৎক্ষনিক সমস্যা সমাধান করায় আনন্দিত হয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।

এই বিষয় নিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকেই ডিসি অফিসে আসতে সংকুচ বুধ করেন এবং মনের ভিতর ভয় কাজ করে তাদের। তাই আমি জনগণের সেবক হিসেবে তা মানতে নারাজ,কারণ সরকার আমাকে পাঠিয়েছে জনতার সেবার মান ভাল রাখতে। তাই আমি প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছি এবং আগত ব্যক্তিদের সংঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..