সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

কালীগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় অভিযোগপত্র দেয়ার পর থেকে হুমকি দিচ্ছেন শ্যামলী বেগম(৩৮) নামে এক গৃহবধূকে। তাই হাসপাতালে শুয়ে চোখের পানি মুছে তাদের বিচার দাবি করেন তিনি। এ কারণে তিনি বলেছেন, ‘বিচার না পেলে আত্মহত্যা করব।

শুক্রবার (১০জুন) বিকেলে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় চোখের পানি মুছতে মুছতে এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার(৯ জুন) রাতে এ ঘটনায় বিচার দাবি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ।

গৃহবধূ শ্যামলী বেগম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকার আবুল হোসেনের স্ত্রী।

অভিযোগে প্রকাশ, প্রতিবন্ধী সন্তানসহ বাড়িতে প্রতিদিনের মত গত ৬জুন রাতে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শ্যামলী বেগম। রাতে প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘরের বাহিরে বের হন গৃহবধূ। এ সময় ওত পেতে থাকা তার প্রতিবেশী মৃত জমির আলীর ছেলে একরামুল হক(৪৮) তার মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চেষ্টা করে মুখ খুলে চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে একরামুল হক গলা চেপে গৃহবধূকে হত্যার চেষ্টা করে। তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট একরামুল পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় বাঁশ বাগান থেকে গৃহবধূকে উদ্ধার করে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ শ্যামলী বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একরামুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

শ্যামলী বেগমের স্বামী আবুল হোসেন বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে বাহিরে যাই আমি। প্রায় আমার স্ত্রী একরামুলের বিষয় বলে। এরপর একরামুল আরো আমাদের ভয়ভিতি দেখানো শুরু করেন। তাই আমি এই লম্পটের বিচার চাই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটি এম গোলাম রসুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..