শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

পটুয়াখালী বিয়ের দুই মাস পরে জানা যায়, স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা।

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক মুদি দোকানির বিরুদ্ধে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (৮’জুন) দুপুরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন এ ঘটনায় ভুক্তভোগীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে ভুক্তভোগী তরুণী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্ত ব্যক্তির নাম ইয়াসিন হাওলাদার (৫০)।

জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ভুক্তভোগী তরুণীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভুক্তভোগী তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয় ইয়াসিন। এদিকে প্রায় দুই মাস আগে বিয়ে হয় ভুক্তভোগীর। গত ৪ জুন স্বামীর বাড়িতে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বিষয়টি ধরা পরে পরিবারের কাছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..