শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া কুড়িগ্রাম ১ আসনে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক আনোয়ারুল ইসলাম । সুবর্ণচরে আগুনে পুড়ে গেলো মালামাল সহ দোকান ঘর।

শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ও বর্তমান এমপির বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা,

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপলোডের সময় : সোমবার, ৯ মে, ২০২২

শ্রীলঙ্কার
রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে দেশটির সাবেক মন্ত্রী জনস্টন ফার্নান্দো এবং এমপি সনত নিশান্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার (৯ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ক্ষিপ্ত জনতা তাদের বাড়িতে আক্রমণ করে। খবর এনডিটিভির।

এনিয়ে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যায়, এই দুই রাজনীতিকের বাড়িতে ভয়াবহ আগুন জ্বলছে। কালো ধোঁয়ার কুণ্ডলিও দৃশ্যমান হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বর্তমানে কারফিউ জারি আছে। এরপরও কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। চাপের মুখে এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সহিংসতায় একজন এমপিসহ মোট ৩ জন নিহত ও ১৫০ জন আহত হওয়ার একদিন পরই পদত্যাগ করলেন রাজা পাকসে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..