বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

মাদারীপুর অস্ত্রসহ গ্রেফতার বাবা ও ৫ ছেলে

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মাদারীপুরে
পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার দায়ে
অস্ত্র ও গোলাবারুদসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব ৮। গ্রেফতারকৃতরা সম্পর্কে বাবা ও তার ৫ ছেলে। গত ১০ এপ্রিল কর্তব্যরত পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার দায়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেকচর এলাকার আব্দুর রশিদ বেপারীর ছেলে মহিউদ্দিন বেপারী ওরফে লাট্টু বেপারী (৫৫) শাকিল বেপারী (১৮) ও নয়ন বেপারী (২২), সবুজ বেপারী (৩০), রাসেল বেপারী (২৮), ওসমান বেপারী (২২)। লাট্টু বেপারী গ্রেফতারকৃত বাকি পাঁচজনের বাবা।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ক্যাম্পে র‍্যাব ৮ হেড কোয়ার্টারের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল হাসান সংবাদ সম্মেলনে জানান, ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনিতে কুপিয়ে জখম করা হয় এসআই পলাশ কুমার দাসকে। এই ঘটনায় ১৬ জন আসামির মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মামলার প্রধান আসামি লাট্টু বেপারী ও তার ছেলে নয়নকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালকিনির ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে লাট্টু বেপারীর বাকি ৪ ছেলেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় বিভালবার, একটি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একাধিক মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ৫ ভাই ও বাবা এসব অস্ত্র ও গোলবারুদ দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের সাথে জঙ্গি সস্পৃক্ততা রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছেন তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, সরকারি কাজে বাঁধা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..