রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন বিচারপতিস্থায়ী নিয়োগ পেলেন।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন বিচারপতিস্থায়ী নিয়োগ পেলেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ অক্টোবর) আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল এগারোটায় জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

হাইকোর্টে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ৯ জন বিচারপতি হলেন-
১)বিচারপতি মুহম্মদ মহবুব-উল ইসলাম, ২)বিচারপতি শাহেদ নূরউদ্দিন,৩)বিচারপতি ড. মোঃজাকির হোসেন,৪)বিচারপতি মোঃ আখতারুজ্জামান,৫)বিচারপতি মোঃমাহমুদ হাসান তালুকদার,৬)বিচারপতি কাজী ইবাদত হোসেন, ৭)বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, ৮)বিচারপতি এ কে এম জাহিরুল হক এবং ৯)বিচারপতি কাজী জিনাত হক।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দুই বছরের জন্য তাদের এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

এর পরে ২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ আবার তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..