রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

লোহাগড়ায় পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন সৈয়দ মসিয়ূর রহমান।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতিক মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মনোনয়ন বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৯ জন।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা ছিলেন বর্তমান মেয়র মো. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, সদস্য লিপি খানম, উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, পৌর আ’লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আখিদুল। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করলেও বিএনপি, জাতীয় পার্টি,ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী কোন তৎপরতা চোখে পড়ছে না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১২ ও ১৪ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, ১৬ অক্টোবর আপিল নিস্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ ও ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৩ সালের লোহাগড়া পৌরসভা গঠিত হয়। এর আয়তন প্রায় ১৪.৮৭ বর্গ কিলোমিটার। ‘গ’ শ্রেনীভূক্ত এ পৌরসভার ভোটার ২৩ হাজার ৭৩৭ জন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..