বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ’ চিত্রা নদীর পারের লাখো মানুষের মিলন মেলা।

মোঃনয়ন শেখ,
  • আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

নড়াইলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা সদরের চিত্রা নদীতে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ‘এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা ৩টায় ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা-হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় নারীদের ১টি ও পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে।

চিত্রা নদীর দুধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পার উৎসবের নগরীতে পরিণত হয়।

নৌকা বাইচ চলাকালে শহরে লোকের ভিড়ে তিল ধরণের ঠাঁই ছিল না কোথাও। জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা নৌকা বাইচ দেখতে আসেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি।

নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ’র সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা।

এর আগে মন্ত্রী আজ সকালে চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি কমপ্লেক্স, সুলতানের তৈরি করা শিশুদের জন্য নৌকা, হাটবাড়িয়া জমিদারবাড়ি পার্ক, জমিদারদের আমলে নির্মিত রাধাগোবিন্দ মন্দির ও চিত্রা নদীর পাড়ে বাঁধাঘাট পরিদর্শন করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..