শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

মহম্মদপুরে মাধ্যমিক স্তরের ছাত্রীদের মধ্য ২০০ বাইসাইকেল বিতরণ।

মুহাম্মদপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজা সীতারাম রায়ের দোলমঞ্চ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের মাধ্যমিক স্তরের ২০০ জন দরিদ্র-মেধাবী ছাত্রীদের মধ্যে এলজিএসপি-৩ প্রকল্পের অথ’হতে বাইসাইকেল বিতরণ করা হয়। অদ্য মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে।

স্থানীয় সরকারের মাগুরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট’র জেলা ফ্যাসিলিটেটর (এলজিএসপি-৩) মোঃ শামছুজোহা, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দবির উদ্দীন,থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
প্রসঙ্গত-এলজিএসপি-৩ এঁর আওতায় ইউনিয়ন পরিষদের অনুকুলে ২০২০-২১ অর্থ বছরের ২য় কিস্তির বরাদ্দের টাকা হতে এই সাইকেল ক্রয় করা হয়েছে বলে জানাগেছে।
অনুষ্ঠান’টি সার্বিক পরিচালনা করেন উজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহিন সরদার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..