বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

কবিতা, নদী..২, চন্দ্র তারা গুলি আকাশ পানে উদিত হয় আবার

লেখক, জামাল উদ্দিন জীবন
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কবিতা,
চন্দ্র তারা গুলি আকাশ পানে উদিত হয় আবার
জোনাকির আলো ছড়ায় রাতের ঘন আঁধারে
ডিঙ্গি নৌকায় জেলেদের মিটি মিটি আলো জলে
আমার হারিয়ে যেতে বড় ইচ্ছে করে তার সাথে ।

কত দিন তোমার বুকে ভেসে বেড়াই না মনে নাই
তুমি সঙ্গিনী হবে বলে অপেক্ষারত আছে রজনী
সকলি আছে আগের মত শুধু তুমি নেই ভুবনে
রুপালি ইলিশের চক চকে সোনা বর্ণ দেখি আঁখিতে ।

একাই ভেসে বেড়াই নদীর বুকে সাথী হীনা জগতে
আমার সাথী আজ অনেকে চাঁদ তারা জেলে মৎশ
মিটি মিটি আলো নীল আকাশ মাঝি মাল্লা জল ছায়া
বিবর্ণ বলে তুমি রঙের পৃথিবীতে চলে গেলে একা ।

সুখী হতে বাসর গড়ে সুখ বিলাসী হয়ে আপনা লয়
আমার পানে নয়ন মেলে দেখার সময় কভু হয় না
রঙ্গের পৃথিবীতে হাজার রঙে রঙিন আঙ্গিনা জুড়ে
আমার ভুবনে জোনাকিরা খেলা করে ফুলের সৌরভে।

ফুল ফুটে পাখি ডাকে মধুর কুহূ তানে শুনিয়ে গান
মেঘ চাঁদের নিবিড় আলিঙ্গনে দুজনে লুকো চুরি করে
অমাবস্যার আঁধারে ডেকে যায় রাতের প্রদীপ শিখা
আমি ধ্যানমগ্ন অজানা নদীর অববাহিকায় ভাসি।

পরম প্রশান্তি অনুভূত হয় হৃদয় মনে আত্মায় সত্তায়
নতুন প্রেরণা নতুন উদ্যমে গতি সঞ্চার করি জীবনে
নতুন সাঁঝে বাঁধার দেয়াল কে পিছনে ফেলে সামনে যাই
এগিয়ে নদীর বুকে ভেসে বেড়াই নব নব সৃষ্টি সঙ্গী হয়ে।

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার,উপন্যাসিক, কবি ও গল্পকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..