বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

টাঙ্গাইলের বিষাক্ত মদপান করে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপান করে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মারা যায়। উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

।মৃত যুবকরা হলেন- সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২), পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)। তারা তিন বন্ধু।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাসিমের দোকানে বসে তিন বন্ধু মদ পান করেন। এ সময় মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে পড়েন।

 

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিম এবং পারভেজকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রাত দেড়টার দিকে মারা যান আক্কাসও।

 

পরে তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সত্যতা নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..