মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

কান উৎসবে অভিনেত্রীর গয়না চুরি

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অভিনেত্রী জোডি টার্নার স্মিথের নতুন সিনেমা ‘আয়াং’। এর প্রচারে অংশ নিতে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চলচ্চিত্র উৎসব ‘কান’ -এ রয়েছেন অভিনেত্রী। আর সেখানেই চুরির শিকার হলেন তিনি।

হোটেল থেকে তার পরিবারিক একটি হীরার গয়না চুরি হয়েছে বলে দাবি করছেন তিনি। ইতিমধ্যে স্মিথ পুলিশের নিকট অভিযোগও দায়ের করেছেন।

গয়না হারানোর পর জোডি টার্নার স্মিথ তার এক টুইট বার্তায় জানান, ‘ভাবিনি যে কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা থানায় কাটাতে হবে। তবে আমাকে তাই করতে হয়েছে।’

টার্নার স্মিথের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কান শহরে মেরিওট হোটেলে ৯ জুলাই সকালে নাস্তা খেতে যান তিনি। তখনই তার রুমের মধ্যে কেউ ঢুকে তার গয়নাটি চুরি করে নিয়ে যায়৷ আননুমানিক ওই হীরার গয়নার দাম ধরা হচ্ছে ১০ হাজার ইউরো।

এটি ছিল তার মায়ের বিবাহের আংটি৷ পারিবারিক সূত্রে তিনি তা পেয়েছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..