মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন , ই-পেপার

ঢাকাসহ ১৩ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে গত ১৫ মার্চ বিএনপি নেতাদের ৪২টি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..