শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ভোলার ৪১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Oplus_16908288

ভোলা জেলার ৪১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকালে দৌলতখান, বোরহানউদ্দীন, তজুমুদ্দীন ও মনপুরা উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৌলতখান ও বোরহানউদ্দীনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। প্রতিটি উপজেলায় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দীনে ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দৌলতখান উপজেলায়ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ শিশুদের সুস্থ বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।
উল্লেখ্য, কর্মসূচিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। এতে মোট ৫২,৭৭৩ জন শিক্ষার্থী ডিম, কলা, রুটি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী পাবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..