রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন , ই-পেপার

সরকার প্রত্যাহার করল প্রিপেইড মিটারের মাসিক চার্জ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, তাই এই চার্জ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল—মিটার দাম পরিশোধের পরও বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে এই চার্জ বাতিলের দাবি জানিয়ে আসছিল। নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমার আশা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..