মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

মির্জাপুরে মাটির ট্রাক ঘরে ঢুকে বৃদ্ধ নিহত, আহত স্ত্রী

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় মাটি বোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়লে নাজিম উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মতিয়ারা বেগম (৬৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লৌহজং নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি নিয়ে একটি ড্রাম ট্রাক পাকুল্যা-লাউহাটী সড়কের পাছচামারী গ্রাম হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। পাছচামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।
ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাজিম উদ্দিন ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। তার পাশে থাকা স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনায় টিনের ঘরটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, পাকুল্যা এলাকার পিন্টু ও তুষার নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছেন। অবৈধ মাটি পরিবহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পলাতক রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মর্মান্তিক এ ঘটনায় এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..