খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা-এর দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ (০২ মার্চ ২০২৬) বাংলাদেশ সেনাবাহিনী-এর দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে চারশতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রত্যন্ত ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় এবং জোনের আরএমও মু: শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসকদের একটি দল সাধারণ রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের মানুষের জন্য