মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।
২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—গানের সুরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও (১) ডিএসবি কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা