সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা নরসিংদীতে পুকুর থেকে যুবকের লা/শ উদ্ধার

সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জেরে ফার্মে আগুন

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে পূর্ব শত্রুতার জেরে এক জামায়াত কর্মীর পোল্ট্রি ফার্মে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিতদের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জাকির হোসেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের মধ্য বটগ্রামের ছিদ্দিক উল্যা মেস্তুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাকির হোসেন অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন। এ বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের নোয়াব আলী চৌকিদার বাড়ির আবু তাহেরের ছেলে ইমন হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ইমন হোসেন বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দেয় বলে দাবি করেন তিনি। পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমন হোসেনের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন জাকির।
স্থানীয় বিএনপি নেতা মোশারফ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাকির হোসেনকে ফেসবুক আইডিসহ বিভিন্নভাবে হুমকি দেন ইমন হোসেন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ইমন হোসেন ঘটিয়েছেন বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি জানান, ইমন চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
একই বাড়ির বকুল বেগম জানান, রাত ৩টার দিকে পোল্ট্রি ফার্মে আগুন লাগার খবর পেয়ে তিনি ও স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
পার্শ্ববর্তী ঠাকুর বাড়ির মনির হোসেন বলেন, রাত ৩টার দিকে ফোনে আগুন লাগার খবর পেয়ে তিনি এলাকাবাসীকে ডাকেন এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আবদুল করিম মামুন বলেন, নির্বাচনের আগে ভুক্তভোগীর সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল। সেই শত্রুতার কারণেই আগুন লাগানো হয়েছে কি না—এমন ধারণা করা হচ্ছে। তিনি বলেন, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে তারা সচেষ্ট এবং দলের কোনো সদস্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে তা বরদাস্ত করা হবে না।
আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল জলিল বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লার কর্মী হিসেবে কাজ করার পর থেকেই জাকির হোসেনকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তাঁর ধারণা, সেই ধারাবাহিকতায় হিংসাত্মকভাবে ফার্মে আগুন লাগানো হয়েছে। তিনি জানান, জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ইমন হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, জাকির হোসেনের পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং পূর্বে তাদের সঙ্গে কোনো শত্রুতা ছিল না বলে দাবি করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..