বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন , ই-পেপার

নির্বাচনী প্রচারণায় টাঙ্গাইলের পৌর উদ্যানে জামায়াত আমির ডা.শফিকুর রহমান

মোঃ মিজানুর রহমান জেলার প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে টাঙ্গাইলের পৌর উদ্যানের বিশাল জনসভায় বক্তৃতা রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

৪ ফেব্রুয়ারি (বুধবার)বিকাল ৪টায় টাঙ্গাইল জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর উদ্যানে বাংলাদেশ  জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত হন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি হাজারো নেতা কর্মীদের উষ্ণ ভালবাসায় সিক্ত হন।

দুপুর ১২ টার পর হতেই বিভিন্ন উপজেলা হতে নেতাকর্মীবৃন্দ টাঙ্গাইল আসতে শুরু করেন।  তিনি উপস্থিত হবার পূর্বেই পৌর উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।  টাঙ্গাইলের ৮টি আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী ও শরিক দলের এমপি প্রার্থীগণ বক্তৃতা প্রদান করেন।

আমির ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা হেলিপ্যাড পূর্ব হতে প্রস্তুত রাখা হয়। সকাল হতে নেতা কর্মীবৃন্দ হেলিপ্যাড এর চারপাশ ঘিরে রাখেন।  টাঙ্গাইল শহরের প্রত্যেক জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। ডা. শফিকুর রহমানকে পৌর উদ্যানে নিয়ে যাওয়ার জন্য তার নিজস্ব গাড়ি ছাড়াও  পুলিশ ও র‍্যাবের গাড়ি প্রস্তুত রাখা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাময়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক-এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। ৬৭ বছর বয়সী ডা.শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করে এমবিবিএস পাস  করেন।

প্রতীক্ষিত প্রহর শেষে টাঙ্গাইল পৌরউদ্যানে হাজির হয়ে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন,আশা করিআগামী ১২ তারিখের নির্বাচনে  আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবেন। ক্ষমতার মসনদে গেলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। দুর্নীতি, চাঁদাবাজি,হত্যা,অরাজকতা বন্ধ করার জন্য আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো।আপনাদের দোয়ায় বিজয়ী হলে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..