মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, বড় রাজনৈতিক সংকটে পড়বে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, এ ধরনের অবস্থান ভবিষ্যতে বড় রাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মানিত হলেও তার একটি বড় রাজনৈতিক ভুল ছিল শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া। এর ফলেই আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, বাকশালের মাধ্যমে জনগণের অধিকার হরণকারী আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষ দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের শেষ সময়ের কষ্ট এবং ১/১১-এর প্রেক্ষাপটে রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়গুলোও দেশের মানুষ দেখেছে।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার মতে, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলীয় নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..