সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা

ভোলায় আনন্দঘন পরিবেশে টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ভোলায় আনন্দঘন পরিবেশে টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় উৎসবমুখর পরিবেশে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ভোলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ভোলা প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়।

জুমার নামাজ শেষে বিকেল ৩টায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান।

এছাড়া—
সহ-সভাপতি: ৭১ টিভি-এর জেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম

সাধারণ সম্পাদক: জি টিভি ও যুগান্তর-এর জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন

সহ-সাধারণ সম্পাদক: মাই টিভি-এর জেলা প্রতিনিধি লিটন

দপ্তর সম্পাদক: এখন টিভি-এর জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান

অর্থ সম্পাদক: যমুনা টিভি-এর জেলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ

কার্যনির্বাহী সদস্য: মো. জসিম রানা, ছিদ্দিক উল্লাহ, ছোটন সাহা
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু, নির্বাচন কমিশনার নাসির উদ্দিন লিটন ও অচিন্ত্য মজুমদার।

সভাপতি পদে নির্বাচিত হয়ে জুন্নু রায়হান বলেন, “এই বিজয় সকল টেলিভিশন সাংবাদিকের। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..