২৬ নভেম্বর বুধবার ২০২৫ সারা দেশের ন্যায় মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভাশিস কর্মকার এর সভাপতিত্বে সকাল ৯ টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জাপুর, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আজিজ সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুর, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জাপুর থানা।
বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি,ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস মুরগি প্রদর্শন করা, যথাসময়ে টিকা প্রদান,পশু পাখি লালন -পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল।
উপস্থিত খামারিদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন,দেশে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
অনুষ্ঠানে কৃষিবিদ শুভাশীষ কর্মকার বলেন, “সকালে ডিম, রাতে দুধ, সন্তান হবে বাংলার দূত”।
পরিশেষে উপস্থিত সকল অতিথিবৃন্দকে নিয়ে সভাপতি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।