বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

অভিনেত্রী-খুনের হুমকি দিয়ে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

বাসনের চেয়ারপার্সনকে খুনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী পায়েল রোহতগির বিরুদ্ধে। সেই অভিযোগে তাকে গ্রেফতারও করেছেন পুলিশ। শুক্রবার (২৫ জুন) অভিনেত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ভারতের আহমেদাবাদের পুলিশ।

প্রতিবেশীদের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় আসেন পায়েল। তারপর একাধিক বিজ্ঞাপনে কাজ করেন। ২০০২ সালে ‘ইয়ে কেয়া হো রাহা হ্যায়?’ ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন। তারপর থেকে অনেক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর দ্বিতীয় সিজনের প্রতিযোগী ছিলেন পায়েল। পরে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল।

শোনা গেছে, পায়েলের ব্যবহারে বহুদিন ধরেই বিরক্ত তার আবাসনের বাসিন্দারা। কিছুদিন আগে আবাসন কমিটির একটি মিটিং হয়েছিল। সেখানে বিনা অনুমতিতেই পৌঁছে গিয়েছিলেন পায়েল। বারবার বারণ করা সত্ত্বেও প্রত্যেক বিষয়ে মন্তব্য করছিলেন। তা নিয়ে বলা হলে গালিগালাজও নাকি শুরু করে দেন অভিনেত্রী।

এই প্রথম নয়, এর আগেও একবার হাজতবাস করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মতিলাল নেহরু, জওহরলাল নেহরু-সহ গান্ধী পরিবারের বিরুদ্ধে একটি অশোভন পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল পায়েলের বিরুদ্ধে। অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হওয়াতেই বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের করেন পায়েলের বিরুদ্ধে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..