বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

এসআই হলেন শাবিপ্রবির ১৯ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৯ শিক্ষার্থী।

বৃ্হস্পতিবার (১৭ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম রাহাত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নিয়োগপ্রাপ্ত ১৯ শিক্ষার্থী হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদিক, নৃবিজ্ঞান বিভাগের মো. শরিফুল ইসলাম রাহাত, বাংলা বিভাগের আলমগীর হোসেন, সাদরুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের আহসানুল হক আবির, শওকত আলী, চম্পক সরকার, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ উজ্জ্বল, নুরুল আমিন, সুশান্ত রায়, ইংরেজি বিভাগের আজিজুল হক রাজু, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ফখরুল আহমেদ, পরিসংখ্যান বিভাগের ইমরুল কায়েস ইমরান, সমাজকর্ম বিভাগের জাফর ইমাম বিপ্লব, মাসুদ আহমেদ, অর্থনীতি বিভাগের খুর্শেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সালাউদ্দিন মিফতা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শরিফুল ইসলাম হিমেল ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিবুল হাসান।

মো. শরিফুল ইসলাম রাহাত জাগো নিউজকে বলেন, ‘শাবিপ্রবি থেকে আমরা ১৯ জন যোগদান করে সফলতার সঙ্গে মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করি। দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার যে শপথ আমরা করেছি, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে শপথ রক্ষার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..