মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ইমাম রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ শামীমুর রহমান ওরফে শামীম হুজুরের (৪৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ার।

তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ শামীমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যার দিকে তাকে নগরের ফিরোজ শাহ কলোনী এলাকা গ্রেফতার করেন নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী ওরফে লালুর দেয়া তথ্যে মোহাম্মদ শামীমুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

গত ১১ জুন শাখাওয়াত আলীকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে দ্বিতীয় দফায় আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..