শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

নতুন রুপে ইডেন কলেজ সাজাচ্ছে গ্রীন ভয়েস 

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শুক্রবার বিকেলে পরিবেশবাদী যুব সংগঠন  গ্রীন ভয়েস ইডেন কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়।

ইডেনের পুকুর পাড়ের সামনের গার্ডেনে রোপন করা হয় ১৫ টি রঙ্গন, কামিনীএবং মিনি টগরের গাছ।
গাছগুলো শহিদদের স্মরণে দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টয়া। বৃক্ষ রোপন কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাহামিদা নাজনীন তিতলি -বিভাগীয় সমন্বয়ক রাজশাহী,  গ্রীন ভয়েস এর অন্যতম সদস্য জ্যতি,  গ্রীন ভয়েস ইডেন শাখার সদস্য প্রজ্ঞা মোস্তফা প্রাপ্তি, সদস্য নুসরাত ইমরোজ তিষা, বৃষ্টি আহমেদ, বাবলি, আসমা খাতুনসহ প্রমুখ। বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন বাপার সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, আজকের ছাত্রসমাজ তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই দেশটাকে নবজন্ম দিয়েছে। তাই বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে অংশ নেওয়া শহীদদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
আমাদের ইচ্ছা আছে এই আন্দোলনে সকল শহীদদের স্মরণে আমরা ইডেন কলেজ চত্বরে অন্তত ১ টি করে গাছ রোপন করবো।
আমাদের এই প্রচেষ্টা বা উদ্যোগ সারা দেশে প্রতিটি জেলায় অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..