বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

সাতক্ষীরায় জাতীয়  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন 

মোঃ হাফিজুর রহমান  সাতক্ষীরা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
 সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার (১২ ডিসেম্বর)  সকাল ৯ টায়  সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের  বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম । এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসা ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মো. সাইফুল আলম, ডাঃএ এস এম মুক্তাদির তামিম , ডা. পার্থ কুমার দে, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম। উল্লেখ্য  সকাল ৮  থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌর সভা, ৭৮ টি ইউনিয়ন, ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন  এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশ গ্রহন করবে। এবছর জেলায়  ৬ থেকে ১১ মাস বয়সী  ২৭ হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..