সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচ চলচ্চিত্র সিনেমা।

মো: রাকিব ঢাকা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

প্রত্যেক ঈদে দেশের সিনেমাহলগুলো দর্শকে ভরা থাকে। কেননা ঈদে দর্শকদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম হলো সিনেমা। ঈদেই সবচেয়ে বেশি ছবি মুক্তি পায় হলে। এবারের ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে ৫ টি ছবি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯) দেশের মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলো হচ্ছে- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা, রায়হান রাফির, সুড়ঙ্গ, চয়নিকা চৌধুরীর, প্রহেলিকা,বন্ধন বিশ্বাসের, লাল শাড়ি, ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো। পাঁচটি সিনেমার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা। এর পোস্টারে ৮০ বছরের বৃদ্ধের লুকে নজর কেড়েছেন তিনি। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। সিনেমার ‘কোরবানি কোরবানি’ গানটিও প্রশংসিত হয়েছে। সিনেমাটি দেশের ১০৭টি হলে মুক্তি পেয়েছে। এবার আরো আলোচনায় রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে সাধারণ দর্শকদের একটি আলাদা চাহিদা আছে। এ সিনেমার নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..