সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব মদনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩ আহত ৯ রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার ভোলা জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা স্বামী-পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ: মদনে রিমার জন্য বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মোঃ রফিকুল ইসলাম  মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
নেত্রকোণার মোহনগঞ্জ ও কলমাকান্দায় বাড়ির পাশে থাকা ডোবা এবং পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে মোহনগঞ্জে দুই শিশু ও কলমাকান্দায় এক শিশুর মৃত্যু হয়েছে।কলমাকান্দায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে পুকুরের পানিতে ডুবে জিসান নামে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের মোঃ মোস্তাকিমের ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়মনাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে জিহাদ (৪) নামে এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। আর একই দিনে মাঘান সিয়াধার ইউনিয়নের বড় বেথাম গ্রামের আলমগীরের আড়াই বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশের পুকুর ও ডোবায় পানি জমেছে। এই সময়টায় শিশুদের সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..