রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বগুড়ার সেই জজের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হলো

বগুড়া প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই অভিভাবককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্যকারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এরপর তাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান বিচারপতির নির্দেশক্রমে রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মিজানুর রহমানের স্বাক্ষরে সার্কুলারটি জারি করা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, বিচার বিভাগীয় কর্মকর্তা বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনের বদলিসংক্রান্ত সরকারের প্রস্তাবের সঙ্গে আদালত একমত পোষণ করেছেন। প্রস্তাবিত কর্মস্থল হিসাবে তাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর অনুলিপি মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া হয়েছে।’

বগুড়ার পিপি আবদুল মতিন জানান, বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি পাননি। উলে­খ্য ২০২১ সালের জুনে বগুড়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে রুবাইয়া ইয়াসমিন যোগ দেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মাকে জজ রুবাইয়া ইয়াসমিন তার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করার খবরে স্কুলটির শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে তারা কয়েক দফা প্রতিবাদ জানান। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..